● তবলিগী ভাইদের প্রতি জোরালো আবেদন ●
দেখো তবলিগি ভায়েরা, দিল্লীতে গিয়েছ, কোনও দোষের বিষয় নয়। আমরা এটাও বিশ্বাস করি, কেউ অন্তত নিজেকে রোগাক্রান্ত করতে চায়না।
কিন্তু একটাই অনুরোধ, দিল্লিতে যারাই গিয়েছ, নিজে থেকে হাস্পাতালে গিয়ে পরীক্ষা করাও। হাসপাতালে না গিয়ে ঘরে থেকে নিজের, পরিবারের, সমাজের ক্ষতির কারণ হবেননা। এটা অপরাধ। ক্ষমা করা যাবেনা। হয়ত সময়মতো বুঝতে পারেননি কি করা উচিৎ। কিন্তু এখন তো বিষয়টা স্পষ্ট যে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করানো অবশ্য কর্তব্য। হ্যাঁ, একটু কষ্ট হয়ত হবে, তবে সে কষ্টটুকু স্বীকার করতেই হবে। আপনাদের প্রতি দুশমনি করতে তো আর এ নির্দেশ দেওয়া হয়নি। তাই এগিয়ে আসুন। প্লিজ প্লিজ এগিয়ে আসুন। দুষ্ট মানষিকতা সম্পন্নদেরকে নিজের ভুলের মাধ্যমে সুযোগ দিতে যাবেন না প্লিজ। দেখছেন না-এটাকে "করোনা জেহাদ" নাম দিতেও পিছপা হয়নি কিছু....। ধোহাই আপনাদের। এগিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। প্লিজ।
Comments
Post a Comment