বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা নিজাম উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করলেন মাওলানা আব্দুল ওয়ারিসকরিমগঞ্জ, ৯ জুলাই : হাইলাকান্দি এস.এস. কলেজের পার্সি বিভাগের প্রাক্তন অধ্যাপক, হাইলাকান্দি জেলা ক্বাজিয়ে শরিয়ত, মরহুম দ্বিতীয় আমিরে শরিয়তের প্রতিষ্ঠিত মাদ্রাসার নাজিমে তা'লিমাত ও মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী সাহেব-এর আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মালেগড় ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়ারিস।এক শোকবার্তায় তিনি বলেন, ড. মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী ছিলেন জ্ঞান, প্রজ্ঞা, তাকওয়া ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। ইসলামী শিক্ষা, দ্বীনি গবেষণা এবং সমাজ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর অন্তরে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করেছেন এবং একজন মুহাদ্দিস হিসেবে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা ও ইসলামের প্রকৃত আদর্শ প্রচারে আজীবন আত্মনিয়োগ করেছিলেন।মাওলানা আব্দুল ওয়ারিস আরও বলেন, তাঁর ইন্তেকালে বরাক উপত্যকা একজন প্রাজ্ঞ আলেম, নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এবং সমাজের একজন অভিভাবককে হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন, ইলম, বিনয়, নৈতিকতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল দ্বীনি ও মানবকল্যাণমূলক খিদমত কবুল করেন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অগণিত শুভানুধ্যায়ীকে এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।"তিনি সকলের প্রতি মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানান।নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

লকডাউন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার নতুন নিয়মাবলী ।

নির্জনতা