কয়েকটি ইসলামিক প্রশ্নোত্তর ।

1,�প্রশ্নঃ সর্বপ্রথম নবী কে? উত্তরঃ আদম (আঃ)। 2, প্রশ্নঃ কোন নবীর পিতা-মাতা কেউ ছিল না? উত্তরঃ আদম (আঃ)। 3. প্রশ্নঃ আদম (আঃ)এর শারিরীক দৈর্ঘ কত ছিল? উত্তরঃ ৬০ হাত। 4. প্রশ্নঃ কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? উত্তরঃ ঈসা (আঃ)। 5. প্রশ্নঃ কোন নবী নিজ জাতিকে ৯৫০ (সাড়ে নয়শত) বছর দাওয়াত দেন? উত্তরঃ নূহ (আঃ)। 6. প্রশ্নঃ কোন নবীর মোজেযা চিরন্তন, যা কখনো বিলীন হবে না। উহা কি? উত্তরঃ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। উহা হচ্ছে আল কুরআন। 7. প্রশ্নঃ কোন নবীকে আল্লাহ দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন? কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন? উত্তরঃ আইয়্যুব (আঃ)। 8. প্রশ্নঃ পিতা-পুত্র উভয়েই নবী। কিন্তু উভয়কেই ইহুদীরা হত্যা করেছিল? উত্তরঃ যাকারিয়া ও ইয়াহইয়া (আঃ)। 9. প্রশ্নঃ কোন নবীকে আল্লাহ আসমানী কিতাব যাবুর দিয়েছিলেন এবং লোহা তাঁর হাতে নরম হয়ে যেত? উত্তরঃ দাউদ (আঃ) 10. প্রশ্নঃ “উলুল আযমে মিনার্ রুসুল” বা দৃঢ়পদ সম্পন্ন নবী কাদেরকে বলা হয়? উত্তরঃ তাঁরা হচ্ছেন পাঁচ জন: নূহ, ইবরাহীম, মূসা, ঈসা ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম)। 11. প্রশ্নঃ কোন চারজন নবী সকলেই আরব বংশদ্ভূত? উত্তরঃ হুদ, ছালেহ, শুআইব ও মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম)। 12. প্রশ্নঃ কোন দুজন সহোদর ভাই দুজনই নবী? উত্তরঃ ইসমাঈল ও ইসহাক এবং মূসা ও হারূন (আঃ) 13. প্রশ্নঃ কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? দুআ করার পর আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন? উত্তরঃ ইউনুস (আঃ) 14. প্রশ্নঃ কোন দুজন নবীর স্ত্রীরা কাফের ছিল? উত্তরঃ নূহ ও লূত (আঃ) 15. প্রশ্নঃ কোন নবীকে আল্লাহ আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন? উত্তরঃ হুদ (আঃ) 16. প্রশ্নঃ কোন দুজন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন? অথচ তাদের স্ত্রীগণ বন্ধ্যা ছিলেন? উত্তরঃ ইবরাহীম ও যাকারিয়া (আঃ) 17. প্রশ্নঃ কোন নবীর ছেলেকে কুফরীর কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন? উত্তরঃ নূহ (আঃ) এর ছেলে কেনানকে। 18. প্রশ্নঃ কোন নবীর সমপ্রদায়ের লোকেরা ওযনে কম দেয়ায় খ্যাতি অর্জন করেছিল? উত্তরঃ শুআইব (আঃ)এর সমপ্রদায়ের লোকেরা। 19. প্রশ্নঃ পবিত্র কুরআনে কয়জন নবীর নাম উল্লেখ আছে? উত্তরঃ ২৫ জন। 20. প্রশ্নঃ কুরআনে উল্লেখিত পঁচিশ জন নবীর নাম উল্লেখ কর। উত্তরঃ আদম, ইদরীস, নূহ, হূদ, ছালেহ, ইবরাহীম, লূত, ইসমাঈল, ইসহাক্ব, ইয়াকূব, ইউসূফ, শুআইব, আইয়্যুব, যুল কিফল, মূসা, হারূন, দাউদ, সুলাইমান, ইল্য়াস, আল ইয়াসা, ইউনুস, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম)। 21. প্রশ্নঃ মারইয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে প্রতিপালিত হন? উত্তরঃ যাকারিয়া (আঃ) 22. প্রশ্নঃ কোন নবী কাঠুরে ছিলেন? উত্তরঃ যাকারিয়া (আঃ)। 23. প্রশ্নঃ কোন নবী বৃদ্ধাবস্থায় আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন? আর আল্লাহ তাঁর প্রার্থনাও মঞ্জুর করেছিলেন। উত্তরঃ যাকারিয়া (আঃ)। 24. প্রশ্নঃ কোন্ নারী বন্ধ্যা ও বৃদ্ধা হওয়ার পরও সন্তান লাভ করেছিলেন? উত্তরঃ যাকারিয়া (আঃ) এ ২৫,প্রশ্নঃ খিষ্ট্রানরা কাকে আল্লাহর পুত্র মনে করে? উত্তরঃ ঈসা (আঃ)। ২ 6. প্রশ্নঃ জনৈক মহিয়সী রমণী ও তাঁর সন্তানকে পবিত্র কুরআনে “জগতবাসীর জন্য নিদর্শন হিসেবে আখ্যা দেয়া হয়েছে”? তাঁরা কে কে? উত্তরঃ মারিয়াম বিনতে ঈমরান ও তাঁর সন্তান ঈসা (আঃ)। 27. প্রশ্নঃ ইয়াকুব আঃ কত জন পুত্র ছিলো? উওরঃ১২জন। ২২8. প্রশ্নঃ কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? উত্তরঃ দাউদ (আঃ) ২9. প্রশ্নঃ কোন নবী একদিন রোযা রাখতেন, একদিন রোজা ত্যাগ করতেন? আল্লাহর কাছে (নফল সিয়ামের মধ্যে) সবচেয়ে প্রিয় সিয়াম ছিলো? তিনি কোন নবী? উত্তরঃ দাউদ (আঃ) 30. প্রশ্নঃ দাউদ (আঃ)কে কোন গ্রন্থ দেয়া হয়েছে? উত্তরঃ যাবুর। 31. প্রশ্নঃ ইউনূস (আঃ)কে কোন জাতির নিকট নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল? উত্তরঃ নিনুওয়া এলাকার লোকদের নিকট। 32. প্রশ্নঃ কোন্ নবী জেল খেটেছেন? উত্তরঃ ইউসুফ (আঃ)। 33. প্রশ্নঃ ইউসুফ নবীর জেল খাটার কারণ কি? উত্তরঃ মিসরের রাণীর অন্যায় আবদার প্রত্যাখ্যান করার কারণে। 34. প্রশ্নঃ ইউসুফ (আঃ) কতদিন জেল খেটেছেন? উত্তরঃ ৭ বছর। 35. প্রশ্নঃ কোন মহান ব্যক্তি নিজে নবী ছিলেন, তাঁর পিতা, তাঁর দাদা এবং পরদাদাও নবী ছিলেন? উত্তরঃ ইউসুফ (আঃ)। তাঁর পিতা ইয়াকূব (আঃ), দাদা ইসহাক (আঃ) ও পরদাদা ইবরাহীম (আঃ)। 36. প্রশ্নঃ কোন নবী মিসরের খাদ্য মন্ত্রী হয়েছিলেন? উত্তরঃ ইউসুফ (আঃ) 37. প্রশ্নঃ যে রমণী ইউসুফ (আঃ)কে বিভ্রান্ত করতে চেয়েছিলেন তার নাম কি? উত্তরঃ জুলাইখা। 38. প্রশ্নঃ কোন নবীকে ছামূদ জাতীর নিকট প্রেরণ করা হয়? উত্তরঃ ছালেহ (আঃ)কে। 39. প্রশ্নঃ ছালেহ (আঃ) এর মোজেযা কি ছিল? উত্তরঃ উটনী। 40. প্রশ্নঃ নূহের সমপ্রদায়কে তুফান দ্বারা ধ্বংস করার পর সর্বপ্রথম কোন নবীর সমপ্রদায়ের লোকেরা মূর্তি পুজায় লিপ্ত হয় এবং আল্লাহ তাদেরকে প্রচন্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন? উত্তরঃ হূদ (আঃ)। 41. প্রশ্নঃ কোন নবীকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়? উত্তরঃ ইবরাহীম (আঃ)। 42. প্রশ্নঃ কোন নবীর জীবনের বিনিময়ে আল্লাহ বিরাট একটি প্রাণী প্রেরণ করেছিলেন? উত্তরঃ ইসমাঈল (আঃ) 43. প্রশ্নঃ ইবরাহীম (আঃ) যখন ইসমাঈলকে যবেহ করার জন্য নিজের সিদ্ধান্তের কথা বললেন, তখন ইসমাঈল (আঃ) জবাবে কি বলেছিলেন? উত্তরঃ “পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করুন। আল্লাহ চাহেতো আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন।” (সূরা সাফাতঃ ১০২) 44. প্রশ্নঃ ইবরাহীম (আঃ)এর পিতার নাম কি ছিল? তারকাজ কি ছিল? উত্তরঃ আযর। সে মুর্তি বানাত ও বিক্রি করত। 45. প্রশ্নঃ কোন নবীকে তাঁর সমপ্রদায়ের লোকেরা আগুনে নিক্ষেপ করেছিল? উত্তরঃ ইবরাহীম (আঃ)। 46. প্রশ্নঃ কোন নবীকে খালিলুল্লাহ বলা হয়? উত্তরঃ ইবরাহীম (আঃ)কে। 47. প্রশ্নঃ কোন্ নবী সর্বপ্রথম মানুষকে বায়তুল্লাহর হজ্জ করার জন্য আহবান করেন? উত্তরঃ ইবরাহীম (আঃ)। 48. প্রশ্নঃ কোন্ বাদশা ইবরাহীম (আঃ)কে অগ্নিকুন্ডে নিক্ষেপ করে? উত্তরঃ নমরূদ। 49. প্রশ্নঃ কি অপরাধে ইবরাহীম (আঃ)কে আগুনে নিক্ষপ করা হয়েছিল? উত্তরঃ তিনি মূর্তী ভেঙ্গেছিলেন।

Comments

Popular posts from this blog

লকডাউন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার নতুন নিয়মাবলী ।

নির্জনতা