লকডাউন সম্পর্কে ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্দেশ্যে একটি জরুরি বার্তা ।

_*আচ্ছালামু আলাইকুম ওয়া  রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু*_
_*একটি গুরুত্বপূর্ণ ঘোষণা*_

_লকডাউনের সাথে সাথে ভারতের সব ধর্মের ধার্মিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারত সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুসলিম পার্সোনাল লো বোর্ড সহ ভারতের সমস্ত ইসলামিক প্রতিষ্ঠান এবং সংগঠন সমূহ এর সমর্থন জানিয়েছে। এরপর থেকে প্রায় সব_ _মসজিদে নামাজে বড় জামাত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু গ্রামীণ এলাকার মসজিদে, যেগুলোতে মূল সড়কের সরাসরি সম্পর্ক নেই , এখনও এই সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে অসতর্কতার সহিত বড় জামাত আদায় করে_ _চলেছেন।। আপনাদের প্রতি অনুরোধ আপনারা অতিসত্বর নামাজের জামাতে মানুষের সংখ্যা সীমিত করুন।। নাহলে হঠাৎ একটি মহল্লার জন্য সারা মুসলিম জাতিকে লজ্জিত হতে হবে।। আর অনেকে অপেক্ষা করছে এই সুযোগটা কাবু করে নিতে।। তাই মূল সড়কের সংস্পর্শে মসজিদ নয়, তাই পুলিশ আসবেনা ! এগুলো ধারণা দয়া করে ভাববেন না! গ্রামের অনেক বয়স্ক লোকেরা_ _এগুলোতে পাত্তাই দেয় না।তাই  সরকার এবং ইসলামিক সংগঠনগুলোর সিদ্ধান্ত মেনে চলুন।। বড় জামাত অতিসত্বর পরিহার করুন ।। মসজিদ কমিটি কর্তৃক সিদ্ধান্তগুলো স্থায়ী প্যাডে লিখে নিন।সব সিদ্ধান্তের কাগজে কলমে প্রমাণ রাখুন। সব_ _মহল্লাবাসীকে সতর্ক করুন।। ঘরে নামাজ আদায় করুন।।_

_এই বার্তাটি  সবাই  বেশি বেশি করে শেয়ার করুন । যাহাতে সবাই সচেতন হয়। এবং এধরনের কোন ব্যাঘাত না ঘটে।।_

Comments

Popular posts from this blog

লকডাউন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার নতুন নিয়মাবলী ।

নির্জনতা