হিন্দু মুসলিম নির্বিশেষে সকল বাঙালিকে এক হতে হবে।
যথেষ্ট হয়েছে, আর নয় l বাঙালির এখন ঘুরে দাঁড়ানোর সময় l ঘরে -বাইরে আক্রান্ত বাঙালি l ' মিয়া মিউজিয়াম ' নিয়ে শুরু হয়েছে মেরুকরণ l বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ 'বাঙালি মিউজিয়াম ' এর দাবি তুলেছেন l গেল গেল রব উঠেছে l বাঙালিদের কি দাবি করার অধিকার নেই ? বিজেপি ' র বরিষ্ট নেতা আমার শ্রদ্ধাভাজন দাদা মিশন রঞ্জন দাস বলেছেন ---বাঙালির কৃষ্টি -সংস্কৃতি রক্ষায় মিউজিয়ামের প্রয়োজন নেই l তাঁর মতো বিজ্ঞ, চার বারের বিধায়ক এখানে ভুল করলেন l কৃষ্টি সংস্কৃতি অন্য জিনিস, মিউজিয়াম আলাদা বিষয় l
বিধায়ক শেরমান আলি মিয়া মিউজিয়াম -এর দাবি তুলেছেন l শুরুতেই বলেছেন 'চর অঞ্চলের মানুষ অসমিয়া l সুতরাং অসমিয়া জাতি গোষ্ঠীর পক্ষে কথা বলার অনেক সংগঠন রয়েছে, কমলাক্ষ কিংবা মিশনবাবু কেন এগিয়ে আসবেন ? চর অঞ্চলের বাঙালি মুসলমানদের মাতৃভাষা অসমিয়া লিখানো হয়েছিল একষট্টি সালে l মুসলিম নেতারাই লিখিয়েছিলেন l অসমিয়া মানুষ এদের অসমিয়া বলে স্বীকার করেনি l গড়িয়া মুসলিমরাও এদের অসমিয়া হিসেবে মান্যতা দেয়নি l এন আর সি 'তে তা প্রমাণ হয়ে গিয়েছে l
গত জনগণনার সময় শ্রদ্ধেয় বদরুদ্দিন আজমল ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি মুসলিমদের মাতৃভাষা 'অসমিয়া 'লেখানোর আহ্বান জানিয়েছিলেন l নিজেকে অসমিয়া পরিচয় দিয়ে গর্ব বোধ করেছিলেন l অথচ তিনি সিলেট -মূলের বাঙালি l
একষট্টির ভাষা আন্দোলনের সময় আরেক ইসলামি আলিম মৌলানা শ্রদ্ধেয় আব্দুল জলিল চৌধুরি অসমিয়া ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন l বলেছিলেন ---মাতৃভাষাকে সম্মান করা ইমানের অঙ্গ l
বর্তমান সময়ে বাঙালির অস্তিত্ব রক্ষার তাগিদে বৈরিতা ভুলে ন্যূনতম ঐক্য গড়ে তোলা প্রয়োজন l রাজনীতি হবে l বহুত্বে বিশ্বাস করে ভারতের সংবিধান l রবীন্দ্রনাথের 'সভ্যতার সংকট 'আমাদের পথ দেখাবে l নিজের জাতিসত্তা বিসর্জন তো দিতে পারি না l
copied
Comments
Post a Comment